নবপল্লীর মানুষেরা
কালকুট পৌরাণিক কাহিনীর আধারে রেখে কুষ্ঠ রোগীর জীবন যন্ত্রণার ছবি এঁকেছেন 'শাম্ব' উপন্যাসে। উপন্যাসে কৃষ্ণপুত্র শাম্বের অভিশপ্ত জীবন ও আরোগ্যলাভের এক রোমাঞ্চকর কাহিনী বর্ণিত হয়েছে। এটি একটি পুরাণ কাহিনী হলেও, মানুষের একাকিত্ব জীবনের লড়াই যন্ত্রণাকে আধুনিক মনস্তাত্ত্বিক আলোকে এখানে ফুটিয়ে তুলেছেন কালকুট। কুষ্ঠ রোগ থেকে মুক্তির পরেও সমাজে আজও যেন তাদের ঠাঁই নেই। আধুনিক সভ্য সমাজ এই বিষয়ে আজও যেন এক গভীর অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। প্রিয় সাহিত্যিক অতনু চট্টোপাধ্যায় তার মরমী হৃদয়ে শুনতে পেয়েছেন সেই অস্ফুট বেদনার কথা। সেই অন্ধকার থেকে উত্তরণের পথে এগিয়ে যাবে এই যাবে এই উপন্যাসের চরিত্রগুলি। উত্তর খুঁজতে চোখ রাখুন আগামী সোমবার ২৩ ফেব্রুয়ারী থেকে 'শহর নগর' ব্লগজিনে। শুরু হচ্ছে অতনু চট্টোপাধ্যায়ের নতুন ধারাবাহিক উপন্যাস "নবপল্লীর মানুষেরা"। অবশ্যই পড়তে ভুলবেন না। অবশ্যই চোখ রাখুন নীচের লিঙ্কে saharnagar.blogspot.com

WELCOME
উত্তরমুছুন