সংবাদঃ এইডস বিষয়ক কর্মশালা

 বাঁকুড়ায় এইচ আই ভি এইডস বিষয়ক কর্মশালা

শহর নগর প্রতিবেদন, বাঁকুড়াঃ গান্ধী বিচার পরিষদের ব্যবস্থাপনা ও নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে এইচ আই ভি এইডস বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হল। গত ১৮ জুলাই শহরের গান্ধী ভবনের হলে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া বিশ্ব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডঃ গৌতম বুদ্ধ সুরাল।  বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া সম্মিলনী কলেজ, বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, 'বোধোদয়' এবং বাঁকুড়া সোসাইটি ফর লিভিং উইথ এইচ আই ভি র ১৭ থেকে  ২৫ বছর বয়সী ৭৫ জন যুব প্রতিনিধি এই কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির নোডাল অফিসার ডাঃ  মিতালী বসু ও ডাঃ অমিতাভ চট্টরাজ। গান্ধী বিচার পরিষদের সম্পাদক কল্যাণ রায় আগত অতিথিদের ও অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। নেহরু যুব কেন্দ্র বাঁকুড়ার জেলা আধিকারিক অন্বেষা ভট্টাচার্য ও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ কৌশিক বসু অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন