নারী দিবসের প্রাক্কালে বিতর্ক সভা
শহর নগর প্রতিবেদন বাঁকুড়াঃ গত ৭ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে কবিতা কুটিরের উদ্যোগে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে এক অনন্য সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকল বাঁকুড়াবাসী। প্রথম পর্বে সংস্থার কর্ণধার শ্যামলী দাসের তত্ত্বাবধানে কবিতা কুটির এর দলগত উপস্থাপনা এবং পুরুলিয়া থেকে আমন্ত্রিত দল শ্রুতিনন্দনের মল্লিকা সেনগুপ্তের 'কথামানবী' উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। দ্বিতীয় পর্বে বিতর্ক সভায় ছিল নতুনত্বের ছাপ। বিতর্কের বিষয় ছিল 'প্রত্যেক সফল নারীর জয়যাত্রায় থাকে এক প্রগতিশীল পুরুষের নীরব অনুপ্রেরণা'। বক্তারা সকলেই ছিলেন অতি পরিচিত মুখ। বিতর্কের পক্ষে বক্তব্য রাখেন মালা চট্টরাজ, দীপান্বিতা ব্যানার্জি, সুলক্ষণা চক্রবর্তী, শম্পা দরিপা ও শ্যামলী দাস। বিপক্ষের বক্তারা ছিলেন ডাঃ মৌসুমী বাগ, নন্দিনী প্রতিহার, ময়না পাত্র ও প্রতিভা গাঙ্গুলী। সমগ্র বিতর্ক সভাটি কথা সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলার প্রবীণা সাংস্কৃতিক কর্মী ও নাট্যব্যক্তিত্ব প্রণতি সেনগুপ্ত। বাঁকুড়ার বহু গুণীজন ও দর্শক ও শ্রোতাদের উজ্জ্বল উপস্থিতিতে আকর্ষণীয় হয়ে ওঠে এই বিতর্ক সভা।



মনে রাখার মতোই আয়োজন হয়েছে
উত্তরমুছুন