সাংস্কৃতিক সংবাদঃ মধুর বসন্ত

 'মুক্তকন্ঠ'র মধুর বসন্ত 

শহর নগর প্রতিবেদন, বাঁকুড়াঃ 'মুক্তকণ্ঠ' দ্য পারফেক্ট ভয়েস ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান  হয়ে গেল। গত ১৪ মার্চ বাঁকুড়া শহরের স্কুলডাঙায় গান্ধী বিচার পরিষদের গান্ধী ভবনে অনুষ্ঠিত  এই বসন্তসন্ধ্যায়  ইনস্টিটিউটের প্রশিক্ষক দেবাশিস মৌলিকের আন্তরিক প্রচেষ্টায় উপস্থাপিত হল এক  মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। 'মুক্তকণ্ঠ' দ্য পারফেক্ট ভয়েস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কবিতা, সঙ্গীত, মঞ্চাভিনয়ের নানান কৃৎকৌশল পরিবেশনে মুগ্ধ করেন দর্শক শ্রোতাদের।

                    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন