বিশ্ব কবিতা দিবসের কবিতাঃ বিপ্রতীপ সময়ের কবিতা - সন্তোষ ভট্টাচার্য

বিপ্রতীপ সময়ের কবিতা 

সন্তোষ ভট্টাচার্য 

ফেসবুক এখন কবিতায় কবিতাময় 

কেউ কবিতায় প্রেম নিবেদন করে 

আবার কেউ ছড়ায় হিংসা

দুর্নীতি, বালি পাথর কয়লা 

গরু পাচার চাকরি চুরি

এ নিয়েও কবিতা লেখা হয় ভুরি ভুরি 

কমেন্টে কমেন্টে দেশ উদ্ধারের 

প্রতিযোগিতায় নষ্ট মানসিকতা 

কমেন্ট লোভে হিস্টিরিয়ায় আক্রান্ত কবি

লিঙ্ক পাঠায় জনে জনে কমেন্ট ভিক্ষা চেয়ে

প্রিয় এক কবি লিখেছিলেন -

'বসন্তে যদি শুকলো ফুল মলো কোকিল 

তবে বলো এ বসন্তের কী দরকার'।

আজও পলাশের আগুন মাখা দিনে

মধ্যপ্রাচ্য জুড়ে বারুদের পোড়া গন্ধ 

শিশু নিধন আর আর্তনাদ শুনেও   

পলাশ পরবে মেতে থাকি যদি 

মানুষের কবিতা হয় না লেখা 

ফেসবুকের ওয়ালে জুড়ে ধরা পড়ে 

বরিষ্ঠ কবিদের অসহিষ্ণু কলুষিত যাপন চিত্র ।

আজ এই বিপ্রতীপ সময়ে

বিশ্ব কবিতা দিবসে চারণকবির  

সেই উদাত্ত আহ্বান শুনি 

'এসো ঐক্য এসো প্রেম মৈত্রী ভালোবাসা 

তুমি ছাড়া বড় শূন্য আমাদের ঘর।' 


৯টি মন্তব্য:

  1. ঠিক। আর ও ঠিক যে কেউ কেউ ভাবেন শুধু মাত্র তিনিই ঠিক। কতরকমের যে মৌলবাদ আছে।

    উত্তরমুছুন
  2. উত্তরগুলি
    1. ধন্যবাদ আপনাকে। নিয়মিত শহর নগরের সঙ্গে থাকুন।

      মুছুন
  3. মন্তব্য না করাটাও মন্তব্য।

    উত্তরমুছুন
  4. ভালো লাগলো কবিতাটি। বাস্তব চিত্র তুলে ধরেছেন কবি।
    মীরা চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন