বাঁকুড়ায় বিশ্ব কবিতা দিবস
শহর নগর প্রতিবেদন বাঁকুড়াঃ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কবিতা কুটিরের আয়োজনে পালিত হলো বিশ্ব কবিতা দিবস। শনিবার বিকেলে স্থানীয় বঙ্গ বিদ্যালয়ে এই অনুষ্ঠানে শতাধিক কবি, বাচিক শিল্পী ও কবিতাপ্রেমী অংশ নেন। উৎসবের শুরুতেই এই আয়োজনের অন্যতম সংগঠক কবি ভজন দত্তের আকস্মিক
অসুস্থতার সংবাদে আগত সকলেই বিচলিত হয়ে পড়েন। কবির দ্রুত সুস্থতা কামনা করে কবিতা পাঠের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলকে কপালে আবিরের ফোঁটা দিয়ে ও কবিতা দিবসের ব্যাজ পরিয়ে বরণ করেন উদ্যোক্তারা।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবীণ এবং নবীন কবি ও বাচিক শিল্পীদের সামগ্রিক উপস্থাপনায় একটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। কবিতা পাঠের পর প্রত্যেক কবি ও শিল্পীদের একটি করে চারা গাছ ও কবি ভজন দত্তের একটি কাব্যগ্রন্থ স্মারক হিসেবে উপহার দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও সামগ্রিক পরিচালনায় ছিলেন কবি শান্তনু পাত্র, মিলন রায় ও বাচিক শিল্পী স্নেহাশিস রায় এবং কবিতা কুটিরের সদস্যবৃন্দ। পরিশেষে কবিতা কুটিরের কর্ণধার শ্যামলী দাস উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন