মহা সমারোহে অনুষ্ঠিত হলো কুমুদ সাহিত্য মেলা
শহর নগর প্রতিবেদন, ৩ মার্চ মঙ্গলকোটঃ পল্লি কবি কুমুদ রঞ্জন মল্লিকের ১৪৩ তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কোগ্রামে কুমুদ সাহিত্য মেলা মহা সমারোহে অনুষ্ঠিত হলো। এই সাহিত্য মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট থানার আইসি লাল্টু ঘোষ ও শ্রীখণ্ড পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক মজুমদার প্রমুখ। উচ্চশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক ডক্টর পার্থ কর্মকার মহাশয় কে এবছর 'কুমুদ রত্ন', পদ্মশ্রী প্রাপ্ত লোকসংগীত শিল্পী রতন কাহার মহাশয় কে 'লোচনদাস রত্ন', সাংবাদিক প্রণব দেবনাথ কে 'কাটোয়া মহকুমা রত্ন', অবর বিদ্যালয় পরিদর্শক সমীর মজুমদার মহাশয় কে 'উত্তর ২৪ পরগণা জেলা রত্ন', প্রকৃতিরক্ষী সমরেন্দু চক্রবর্তী মহাশয় কে 'পরিবেশ রত্ন', অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডক্টর অভয় সামন্ত মহাশয় কে 'মেমারি রত্ন', গবেষক সম্রাট কুমার পাল মহাশয় কে 'ভাতার রত্ন',সাংবাদিক দ্বারকানাথ দাস মহাশয় কে 'কালনা মহকুমা রত্ন',বিশিষ্ট লেখক অলক কুমার দত্ত মহাশয় কে 'সমীর ভট্টাচার্য রত্ন' সম্মান জানানো হয়। এছাড়া পশুপ্রেমী টুম্পা রায় কে মমতা মন্ডল স্মৃতি পুরস্কার দেওয়া হয় আয়োজক কমিটির তরফে। মোল্লা শফিকুল ইসলাম, বিশ্ববন্ধু পালের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান -" পল্লি কবির ১৪৩ তম জন্মদিন উপলক্ষে এই কুমুদ সাহিত্য মেলায় সমাজের বিভিন্ন স্তরের ১১ জন গুণীজনদের সংবর্ধনা জানানো হয় "।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন