সংস্কৃতি সংবাদঃ যোগাসন ও অঙ্কন প্রতিযোগিতা

 সারা বাংলা যোগাসন ও অঙ্কন প্রতিযোগিতা


শহর নগর প্রতিবেদন, বাঁকুড়াঃ ১১ইআগষ্ট - বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় এ অনুষ্ঠিত হলো শম্ভুনাথ মল্লিক স্মৃতি সারা বাংলা যোগাসন ও স্নেহের শূর অঙ্কন প্রতিযোগিতার বাঁকুড়া জেলা পর্যায়ের প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৭০ জনস অঙ্কনে ও ১৬৫ জন যোগাসন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংঘের প্রধান উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডা: অমিতাভ চট্টরাজ। উপস্থিত ছিলেন সংঘের সভাপতি দীপক ঘোষ সম্পাদক সৌরভ বসু রাজ্য সংস্থার প্রতিনিধি বিশ্বজিৎ সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রথম হন সম্যক দালাল,শরন্যা সুঁই, তোর্সা দাস মোদক  ও সিঞ্জন দে।

যোগাসনে সফল প্রতিযোগীরা হলেন সুরজ চন্দ্র, অদ্রিজা সাহানা, সমাপ্তি সেন, নিশা রুদ্র, সেখ হিদায়েত ,সমৃদ্ধি পরামানিক ও সনিয়া গরাই। বিকেলে  এক অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী বিষ্ণু বাজোরিয়া , নেহরু যুব কেন্দ্রের জেলা যুব আধিকারিক অন্বেষা ভট্টাচার্য, প্রধান শিক্ষক অনিমেষ চৌধুরী প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন সংঘের কার্যকরী সভাপতি রবীন মন্ডল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন