সোনামুখীতে জেলা যোগাসন প্রতিযোগিতা
শহর নগর প্রতিবেদন সোনামুখীঃ বাঁকুড়া জেলা যোগ এসোসিয়েশনের পরিচালনায় ও সোনামুখী বিষ্ণু যোগা একাডেমীর ব্যবস্থাপনায় ৪২তম জেলা যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। গত ২৮ জুলাই সোনামুখী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী কৃত্তিবাসানন্দ মহারাজ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুখী থানার আই সি সুপ্রিয় রঞ্জন মাজি, জেলা যোগ এসোসিয়েশনের সম্পাদক রবীন মণ্ডল, আয়োজক সংস্থার সভাপতি মলয় পাল প্রমুখ। জেলার বিভিন্ন ব্লক থেকে ৪২৬জন প্রতিযোগী বয়স ভিত্তিক ৬টি বিভাগে এই প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুর্ধ ৮ বছর বয়সী বিভাগে প্রথম হয়েছে আয়ুষ সেন ও দ্বিতীয় কৌষানী পাল। ৮-১০ বছর বিভাগে প্রথম অরিত্র পাল, দ্বিতীয় শরন্যা দে । ১০-১২ বছর বিভাগে প্রথম - সমাপ্তি সেন, দ্বিতীয় সেখ হিদায়েত। ১২-১৪ বছর বিভাগে প্রথম অস্মিতা ঠাকুরা, দ্বিতীয় সৌরভ চন্দ্র ১৪-১৬ বছর বয়সী বিভাগে প্রথম সৌরদীপ পাল, দ্বিতীয় হিয়া পারভিন । ১৬-১৮ বছর বিভাগে প্রথম বিপ্রতীপ ব্যানার্জী, দ্বিতীয় প্রীতি শীট এবং ১৮ বছরের উর্ধ্বে প্রথম সাত্তিক ভট্টাচার্য ও দ্বিতীয় পল্লবী ঘর সেন।এবারের প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ ছিল বিশেষভাবে সক্ষম প্রতিযোগীদের যোগাসন প্রদর্শণ ।সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ড:গৌতম বুদ্ধ সুরাল, রাজ্য বিচারক অমরেশ গায়েন রাজ্যকমিটির সহ সম্পাদক নিরূপ দে সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ । যোগ এসোসিয়েশনের জেলা সম্পাদক রবিন মণ্ডল জানান যে জেলা থেকে সফল প্রতিযোগীরা রাজ্য প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করার সুযোগ পাবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন