আজকের কবিতাঃ একটি মৃত্যু - অতনু চট্টোপাধ্যায়

একটি মৃত্যু

অতনু চট্টোপাধ্যায়


জীবনের সবথেকে বড় সত্য

এই নশ্বর দেহ ত্যাগ করতে হবে

এই আবহ থেকে কারো বের হবার উপায় নেই

তবুও কিছু মৃত্যু যেন বড় কঠিন

মন থেকে মেনে নেওয়া যায় না

কখন যে কিভাবে সে আসবে

কেউ জানি না সেটা

আকস্মিক হৃদ যন্ত্রে স্পন্দন

বন্ধ হয়ে গেলে আর ফেরানো যায় না

বয়সের হিসাব সে করে না

যাকে যখন খুশি তুলে নেয়

শত ক্রন্দনেও ফেরানো অসম্ভব

বাকরুদ্ধ হয়ে যাই কিছু মৃত্যুর খবরে

প্রশ্ন জাগে- এর কি কোন প্রয়োজন ছিল?

পিতৃহীন হয়ে ছোট বাচ্চাটা

বিস্ময়ে কাঁদতে ভুলে যায়

ময়নাতদন্তে দোষগুন বিচার হবে

কিন্তু পুত্রশোক কিংবা পিতৃশোকের 

কোন ওষুধ আছে কি?

চিরঘুমে চলে গিয়ে তুমি

তোমার নামের প্রতি অবিচার করলে

অরুন উদয় হওয়ার সাথে সাথে

অস্ত তো চাইনি

তবুও বিদায় জানাতেই হবে

বাকরূদ্ধ আমরা সকলেই।

1 টি মন্তব্য: