এই সময়ের কবিতাঃ নেমেছেন মা জননী () স্বপন বন্দ্যোপাধ্যায়

 নেমেছেন মা জননী

(ভারতবর্ষের ইতিহাসে বিরল থেকে বিরলতম ঘটনাটি ঘটে গেল রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের কলকাতা শহরে। রাজ্যের বিখ্যাত সরকারি হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক খুন ও ধর্ষনের এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পথে যখন নেমেছে গোটা দেশ, তখন ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টায় স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব চালালো একদল দুর্বৃত্ত। স্তম্ভিত সারা বিশ্ব। ঘটনার প্রতিবাদে শহর নগর ব্লগজিনের জন্য কলম ধরছেন কবি সাহিত্যিকরা । আজ কবি স্বপন বন্দ্যোপাধ্যায়ের কবিতা। - সম্পাদক)


স্বপন বন্দ্যোপাধ্যায়

অসুরের বংশ গতি
বেড়েছে ভীষণ অতি ....
তাদেরই ধ্বংস লীলায়
নেমেছেন মর্ত্য ক্রীড়ায়
আমাদের মা জননী
ভেসে যায় লোভ তরণী ....
ভেঙে যায় পাপের পাহাড়
অসুরে করতে সাবাড় ....
নাচছে আজ ধরণী
নেমেছেন মা জননী ....

সঙ্গের ছবিঃ শিল্পী শ্যামাপ্রসাদ  সাঁতরা 



২টি মন্তব্য:

  1. প্রিয় কবিকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা।
    ভালো লিখেছেন।

    উত্তরমুছুন