রেপ হয়েছে মা দুর্গা
(ভারতবর্ষের ইতিহাসে বিরল থেকে বিরলতম ঘটনাটি ঘটে গেল রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের কলকাতা শহরে। রাজ্যের বিখ্যাত সরকারি হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক খুন ও ধর্ষনের এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পথে যখন নেমেছে গোটা দেশ, তখন ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টায় স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব চালালো একদল দুর্বৃত্ত। স্তম্ভিত সারা বিশ্ব। ঘটনার প্রতিবাদে শহর নগর ব্লগজিনের জন্য কলম ধরছেন কবি সাহিত্যিকরা । আজ কবি তারাশঙ্কর চক্রবর্তীর কবিতা। - সম্পাদক)
তারাশংকর চক্রবর্তী
রেপ হয়েছে মা দুর্গা
পুজোর মাসের প্রাক্কালে
আর .জি .করের মন্দিরে হ্যাঁ
মসজিদের ওই সার্কেলে !
করবে নাকি মায়ের পুজো
ধূপধুনো আর নারকেলে ?
রেপ হয়েছে মা দুর্গা
হসপিটালের সার্কেলে !
ডাক্তার মা দুর্গা তিনি
এই বাংলার মেয়ে
দশ দশটি আঘাত দেহে
গান গেয়ে মদ খেয়ে---
হাসতে হাসতে রেপ করেছেন
খুন করেছেন তিনি
তার মাথাতে কেউ কী আছেন
রক্ষা করবেন যিনি ?
দশভুজা হয়েও পারেনি
নিজেকে বাঁচিয়ে রাখতে
দস্যুর দল নারীর রক্তে
শরীরে পেরেছে মাখতে ।
রেপ করেছে পুলিশ অসুর
ভাসুর শ্বশুর প্রিন্সিপাল
খুন করেছে স্বাস্থ্য বিভাগ
হাসপাতালের প্রিন্সিপাল !
মা দুর্গার যৌন দ্বারে
ক্লিপ ঢুকিয়ে ধর্ষক
হাত ভেঙে হ্যাঁ ঘাড় ভেঙে সে
ইচ্ছেমতো দর্শক ।
ধর্ষকেরই সংখ্যা কজন ?
দাও চেপে দাও সত্য
পোস্টমর্টেম রিপোর্টকেও
গোপন করে তথ্য !
চেপে দিয়ে মুখে বলুন ;
----আইন চলবে আইনে
দুর্গাপুজোয় পাহাড় যাবে
টয়ট্রেনে রেল লাইনে ?
___________________
সঙ্গের ছবিঃ শিল্পী বিশ্বরূপ দত্ত

চারন গীতি | বেশ কয়েকবার পদলাম | অন্তরাত্মা জাগ্রত করে দেওয়া গান |
উত্তরমুছুনআমি তারাশংকর চক্রবর্তী। এই কবিতার কবি।
উত্তরমুছুনআমার এই কবিতাটি প্রকাশ করার জন্য শহর নগর ব্লগ জিনের সম্পাদক মহাশয় সন্তোষ দাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
প্রিয় পাঠকবৃন্দ ! কবিতাটির পড়ুন এবং মন্তব্য লিখুন