খেলিছ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে
(ভারতবর্ষের ইতিহাসে বিরল থেকে বিরলতম ঘটনাটি ঘটে গেল রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের কলকাতা শহরে। রাজ্যের বিখ্যাত সরকারি হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক খুন ও ধর্ষনের এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পথে যখন নেমেছে গোটা দেশ, তখন ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টায় স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব চালালো একদল দুর্বৃত্ত। স্তম্ভিত সারা বিশ্ব। ঘটনার প্রতিবাদে শহর নগর ব্লগজিনের জন্য কলম ধরছেন কবি সাহিত্যিকরা । আজ কবি আলোক মণ্ডলের কবিতা। - সম্পাদক)
আলোক মণ্ডল
ফিগার ধরে রাখতে হলে খেলাধুলা দরকার
'খেলা খেলা সারা বেলা এ কি খেলা আপন মনে'-
না, চলবে না এ খেলা, মনে মনে খেলা হতে পারে
না, খেলতে হবে গায়ে গতরে, মাঠে- ময়দানে,
রাস্তায় জেব্রা ক্রসিং, ফুটপাতে, রেল লাইনে।
খেলা হবে সকালে, খেলা হবে বিকালে
খেলা হবে চোত গাজনে, খেলা হবে বই মেলাতে,
খেলা হবে নির্বাচনে, খেলা হবে বানভাসি বন্যায়।
প্রতিপক্ষ ছায়া কি মায়া, পাথর কি গাছ ভাবলে চলবে না
খেলা হবে, নিখুঁত খেলুড়ে হয়ে খেলতে হবে
ফিগার ধরে রাখতে হলে খেলতেই হবে।
খেলা হবে যখন তখন, সুযোগ এলেই খেলতে হবে-
খেলা হবে ডাক্তার মামণির ধর্ষণের পর
খেলা হবে ডাক্তার মামণির মৃত্যুর পর
খেলা হবে হাসপাতাল ভাঙচুরের পর
খেলা হবে রোড শো করতে করতে-
' নির্যাতিতের ফাঁসির দাবীতে!!'
খেলা হবে নিজের ঘর সামলাতে মৃত্যু ধর্ষণ ইস্যুতে
কেননা প্রকৃত খেলুড়েই জানে খেলার মাহাত্ম্য।
সঙ্গের ছবিঃ শিল্পী শ্যামাপ্রসাদ সাঁতরা

খুব ভালো লাগলো লেখাটি। কবিকে আন্তরিক ভালোবাসা।
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ 🙏
মুছুনআগুন
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ 🌹
মুছুনএবার খেলা হোক উল্টে ফেলার।
উত্তরমুছুন✊✊
মুছুনসুন্দর
উত্তরমুছুনধন্যবাদ 🙏
মুছুনদারুণ সুন্দর লেখা পড়লাম। ভীষণ ভালো লাগলো আপনার লেখা পড়ে। হোক প্রতিবাদ। তীব্র প্রতিবাদ।
উত্তরমুছুনঅতনু চট্টোপাধ্যায়
উত্তরমুছুনখুবই সময়োপযোগী কবিতা।তবে একটা কিন্তু
বলছি।মানা না মানাটা,অন্য ব্যাপার।আগের
দিনে যাত্রাপালাতে বিবেকের দেখা পাওয়া যেত।গান শুনিয়ে অনেকটা বিবেকের মত হলেও,প্রতযেক পুরুষের প্রতি একটা আবেদন
রাখলে কবিতাটি স্বয়ংসম্পূর্ন হত।বলুন তো বিয়েতে কন্যা দান কেন?কন্যা কি পন্য?যে দান করা যায়।মেয়েদের ক্ষেত্রে বলা হয় সাবিত্রী সম হও,কিন্তু ছেলেদের আশীর্বাদে কেন বলা
হবে না রুরুর মত হও।তবুও বলব কবিতাটি
যথেষ্ট্ই ভালো হয়েছে।
ঠিক প্রশ্নই তুলেছেন।একদিনের রাত দখলে কিছু হবে না,চাই ধারাবাহিক মানসিকতার পরিবর্তন।তবে ব্যক্তিগতভাবে আমি মেয়ের বিয়েতে কন্যাদান বা নান্নিমুখ (পূর্বপুরুষের শ্রাদ্ধ) অনুষ্ঠান করতে দিই নি,মেয়ে এবং মা-ও চায় নি এসব করতে। আমার বাবা এবং মা মারা যাওয়ার পর কোন পারলৌকিক ক্রিয়া করিনি।এটা তো ব্যক্তিক, সামাজিক ভাবে যে দিন হবে সে দিনই পরিবর্তন হবে।
মুছুনমতামতের জন্য ধন্যবাদ 🌹।
মুছুনকবিতার মধ্য দিয়ে প্রতিবাদ জানানো ও অন্যায়কারীর বিরুদ্ধে ধিক্কার জানানোর জন্য আপনার এই পথ ও লেখা অতিউত্তম ।
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ আপনাকে 🙏।
মুছুনকলম এক অমোঘ অস্ত্র যুগে যুগে পরিবর্তন এনেছে।জয় কলমের জয়।
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ 🙏।
মুছুনযুগোপযোগী
উত্তরমুছুনDARUN, KHUB VALO LAGLO
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ 🙏।
মুছুনচাই মনসিকতার পরিবর্তন। আমিও একমত।
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ আপনাকে 🙏।
মুছুনআমিও একমত। চাই মানসিকতার পরিবর্তন। ভাস্কর সিনহা
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ 🌹।
মুছুনএভাবেই উঠুক প্রতিবাদের ঝড়, সাহসী কলম।-----উজ্জ্বল দত্ত, বাঁকুড়া।
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ 🌹।
মুছুনআজকের রাজনৈতিক বাস্তবতাকে প্রকট করেছে কবিতাটি। রনে আর প্রেমের মত এই খেলায়ও কোন নীতি নেই। ছলে বলে কৌশলে অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। নিজের ক্ষুদ্র অস্তিত্ব, দলের অস্তিত্ব, ক্ষমতার অস্তিত্ব। দেশের না, মানুষের না, সভ্যতার না।
উত্তরমুছুনকেতকী বাগচী, সল্ট লেক কলকাতা।
কলমে ভালো খেললেন। প্রতিপক্ষের হৃদয় যদি ক্ষত বিক্ষত হয়, তবেই সার্থক। প্রতিবাদ চলুক... শুভেচ্ছা দাদা ― সুবর্ণা মান্না (বাঁকুড়া)
উত্তরমুছুন