শারদোৎসব ১৪৩৩ঃ কবিতা () নালিশ - শ্রীমহাদেব

শহর নগর শারদোৎসব ১৪৩৩

 নালিশ  

শ্রীমহাদেব 


আমি উৎসবের বিরুদ্ধে নই,

সমস্ত গলাপঁচা সিস্টেমের বিরুদ্ধে ।

দেবীর আবাহন গান গাও

কিন্তু বিভেদকে বিদায় জানাও ।

দেবীর সামনে মাথা নত করার আগে

অন্যায়ের  বিরুদ্ধে দাঁড়াও, প্রশ্ন করো।


যে পৃথিবীতে প্রশ্ন  করা অপরাধ,

সেখানে উৎসব নয়—

প্রতিবাদই মানুষের শেষ প্রার্থনা।

আমি প্রতিবাদ আঁকি না,

প্রতিবাদ হয়ে উঠতে দেখতে ভালোলাগে ।

যখন দেখি মানুষের মুখে তালা,

আর তালার চাবি ঝুলছে

কিছু  ক্ষমতাবানের কোমরে

আমি প্রশ্ন করি—


কার অধিকারে বিক্রি হয়ে যায় সকাল?

কার নির্দেশে নদী ভরে যায় দূষণে ?

কেন শিশুর শিক্ষা কেড়ে ভিক্ষের বাটি ধরাও ?

উৎসবের মাইকের আওয়াজে সমস্ত চাপা পড়ে যায় ।


আমরা এখন কিছুই শুনতে পাচ্ছি না।

চিত্রাঙ্কনঃ শ্রী মহাদেব।

২টি মন্তব্য:

  1. আজকের সময়ের বাস্তব চিত্র ফুটে উঠেছে কবিতায়।বেশ লাগলো

    অতনু চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন
  2. মুখর হোক প্রতিবাদ।কবিতাটি ভালো লাগল।
    তপন কুমার চন্দ

    উত্তরমুছুন