লবণাক্ত
শীতল বিশ্বাস
পাহাড়ের মতো দাঁড়িয়ে আছি
দাঁড়িয়ে আছি মৃত্যুর মতো
শোকের ধারা নিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণা
নদীর ধারার সাথে মিশে যাচ্ছে তারা
শোকের কোনো রং নেই
কষ্টের কোনো বাস নেই
ব্যথার কোনো আস্য নেই
পাহাড় ফাটিয়ে দুঃখের প্রপাত
আশ্বাস খোঁজে, নদীর আশ্রয় পায় ক্ষণিকের
পথে অনেক দুঃখ সাথি ঝর্ণা নদীতে
আশ্রয় পায়, স্রোত খর হয়
সব ঝর্ণা নদী হয়, মিশে যায়
সমুদ্রের সাথে, সমুদ্রের জল তাই লবণাক্ত
অলঙ্করণঃ দেবানন্দ মুখোপাধ্যায়


খুব ভালো লাগলো শীতলদার কবিতা
উত্তরমুছুনবেশ ভালো
উত্তরমুছুনঅতনু চট্টোপাধ্যায়
ভালো লাগল ।
উত্তরমুছুনকেতকী বাগচী সল্ট লেক কলকাতা।