তারাশংকর চক্রবর্তী
হারামজাদি--
পা ধরে টেনে তুলবো তোকে
স্তন ধরে টেনে তুলবো
জবাব চাইবি শাসকের কাছে ?
গায়ের চামড়া ছুলবো !
মনে রাখ--
আরজি করে ধর্ষণে খুন
তোকেই করেছি আমরা
সিবিআই আর সিআই ডি -কে
বাধা দেয় শুধু ভামরা
পুজোর স্পেশালে টয় ট্রেনে যাবো।
পেয়ে গেছি গিফ্ট কামরা
দার্জিলিংয়ের কামরা
বাধা দেয় শুধু ভামরা !
হারামজাদি---
দিমাগি নকশাল তুই আর তোরা
দেশকে করিস নয়ছয়
তোদের প্রশ্নে অনেক সময়
হয় আমাদের পরাজয়।
প্রশ্ন করার অধিকার বল
কোথা পেলি? কে দিলো ?
যেমন খুশি সাজবো সাজাবো
ছাড়বো না এক তিলও !
হারামজাদি---
কী করবি ভেবে আক্ষেপে ?
তামান্না খাতুন খুন হয়েছে
শান্তির বোমা নিক্ষেপে।
ভোটের লুটের বুট পরে পায়ে
আমরাই যেন জিতি
আমরা গাইবো বাজাবো বাজারে
ঋষি জ্ঞানেশের গীতি !
চিত্রাঙ্কনঃ বিশ্বরূপ দত্ত।

স্যালুট দাদা, স্যালুট....
উত্তরমুছুনদীপেন ঢাং
এই নে চারন . গীতি
উত্তরমুছুনলিখতে হবে,পড়তে হবে কিন্তু প্রতিবাদের ধরণটা অসাধারণ।
উত্তরমুছুনঅতনু চট্টোপাধ্যায়