সংবাদঃ হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় সচেতনতা শিবির 

শহর নগর প্রতিবেদন (মোল্লা জসিমউদ্দিন): শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটির পরিচালনায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হয়। কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শিবিরের সহযোগিতায় ছিলেন জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ।  সুপ্রিম কোর্টের মিডিয়েশন ফর দ্য নেশ্যন ৩.০ প্রজেক্টের অধীনে 'মাইক্রো লেভেল মিডিয়েশন এওয়ারনেশ প্রোগ্রাম' শিরোনামে শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন দুই বিচারপতি দেবীপ্রসাদ দে এবং  মধুমতী মৈত্র, জেলা জজ জীবন কুমার সাধু, হাইকোর্টের মিডিয়েশন কমিটির মেম্বার সেক্রেটারি সুদীপ বন্দ্যোপাধ্যায়, এসিস্ট্যান্ট ডিরেক্টর নবনীতা নন্দী, মিডিয়েশন সেন্টার ও. সি. ড: শুভাশিস মুহুরী, জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব সুদীপা ব্যানার্জী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার  প্রমুখ। জেলা - প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি তমলুক - হলদিয়া আদালতের আইনজীবীগণ - ল ক্লার্ক,আইনী পড়ুয়া  সহ আইসিডিএস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিডিয়েশন কমিটির ও. সি. ড: শুভাশিস মুহুরী এবং এসিস্ট্যান্ট ডিরেক্টর নবনীতা নন্দী জানান -"মিডিয়েশনের মাধ্যমে বিবদমান পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সমাধান করা হয়। সেই সাথে দ্রুত ও সাশ্রয়ী বিচার মেলে"। জানা গেছে কলকাতা হাইকোর্ট সহ নিম্ন আদালতের ঘৃণ্য ফৌজদারি মামলা ছাড়া প্রায় সমস্ত মামলায় মিডিয়েশন হয় দু পক্ষের সম্মতিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন