আত্মমগ্ন
স্বপন কুমার পাল
এক বিষণ্ণতা গ্রাস করেছে
হেমন্তের কুয়াশা যেমন বিকেলকে
সন্ধ্যার ফুল তবুও ফোটে, গন্ধে
বিভোর করে কিছু কিছু।
মরা দিনের রাঙা আলো বিচ্ছুরিত হলে
পুলকিত হয় কেউ কেউ,
অথবা দীর্ঘশ্বাস পড়ে সঘনে
দিনাবসানের ঝটিতি আগমনে।
বাস থেকে নামতে হবে, রাস্তা তো
অল্পই, অকারন কাজের নামাবলী
গায়ে নিয়ে হুড়োহুড়ি কেন? গন্তব্য
যখন জানাই আছে তোমার আমার
রাতের রজনীগন্ধা সকালে গন্ধ কই?
বিলিয়ে দিয়েও যা সুখ তোমার
বিকেলে ভোরের ফুল লুটোপুটি খায় মাঠে ঘাটে
হাত নেই তুলে নেবার।

স্বপনদা,ভালো হয়েছে।
উত্তরমুছুনঅতনু চট্টোপাধ্যায়