শহর নগর শারদোৎসব ১৪৩৩
কবিতা ছাড়া
চন্দন চৌধুরী
বাস্তবিক সাদা চুল করেছো কালো, যুবক বয়স ফিরে আসছে
পোশাক পরিচ্ছদে
টান টান উত্তেজনা ছড়ানো কন্ঠে
এখনো আশির দশকের তরুণ তুর্কি প্রলাপ
এলোমেলো দাড়ি
তবুও - - -
তবুও এ প্লাস বি' এর হোল স্কোয়ার হচ্ছে না তোমার সৌন্দর্য,
একটি এক্স ফ্যাক্টর
কখন যেন এক্সক্লুসিভ
ডিমান্ড নোটের অপেক্ষায়
যেমন পূর্ণিমা ছাড়া শরতের আকাশ
যেমন উজান ছাড়া নদী
যেমন অভিমান ছাড়া রাধা -মানায় না
কবিতা ছাড়া তেমনি তুমি
আসলে বৃদ্ধ বা প্রৌঢ়
যাই বলি
কবিতা ছাড়া তোমাকে বড় বেমানান -
কবিতা ছাড়া তোমাকে
চেনাও খুব সহজ নয়
চিত্রঃ শ্রী শ্রী দুর্গা - চিত্রকর বিশ্বরূপ দত্ত

খুব ভালো লাগল
উত্তরমুছুনঅতনূ চট্টোপাধ্যায়
কবিতা ছাড়া তোমাকে ভাবলে জল ছাড়া মাছের কথাই মনে পড়ে....
উত্তরমুছুনভালো লাগলো দাদা। ❤️
চমৎকার
উত্তরমুছুনএই অভিমানটাই আসল, ভালোলাগল।আলোক মণ্ডল।
উত্তরমুছুন