শহর নগর শারদোৎসব ১৪৩৩ঃ কবিতা () গঙ্গাধর সরকার

শহর নগর শারদোৎসব ১৪৩৩ 

পোড়ামাটির ঘোড়া

গঙ্গাধর সরকার 


টগবগ ছোটে ঘোড়া বাঁকুড়া ছাড়িয়ে নগরের পথে,

লাল মাটির গন্ধ মাখা, রোদ লেগে তার ক্ষত-এ।


পাঁচমুড়া কুমোর পাড়ায় জন্ম তাহার, আগুনে পোড়া গা,

ধর্মঠাকুরের থানে মানত, গ্রাম বাংলার শিল্প-মা।


ফাঁপা বুক, টানটান ঘাড়, কান দুখানি খাড়া,

শিল্পীর হাতের ছোঁয়ায় যেন জীবন-জাগা পারা।


শহরের ইট-কাঠে এসে সে অবাক চোখে চায়,

মাটির টান ভোলে না তবু, মাটিতেই ফিরতে চায়।

আলোকচিত্রঃ বিশ্বরূপ দত্ত ।

৪টি মন্তব্য: