শারদোৎসব ১৪৩৩ঃ কবিতা - দীপেন ঢাং

শহর নগর শারদোৎসব ১৪৩৩

 নীলমাধব 

দীপেন ঢাং


নীলমাধব তোমাকে আজ কথাটা খুলেই বলি,

আমাদের রাজা যখন মঞ্চে দাঁড়িয়ে হাতের মুদ্রায় 

বরাভয় দিলেন,ভয় নয় ভরসা রাখো, সত্যি বলছি 

শামুকের খোলসে লুকিয়ে রাখা হৃৎপিণ্ডটা বেরিয়ে 

এসে নৃত্য শুরু করলো।

বাড়িতে এসে বউকে বললাম বাঁচবো এবার বাঁচার আনন্দে।

নীলমাধব, তুমিতো শান্তিতে ঘুমিয়ে আছো,

সবাইকে কেমন অচেনা লাগছে আমার 

কোথায় যেন দেখেছিলাম, মনে পড়ছে না!

নীলমাধব, এমনি করেই একেকটা দিন 

পার হয়ে যাচ্ছে একেকটা রাত।

কেন মনের ভিতর ঝড় উঠছে নীলমাধব?

খুব চিৎকার করে তোমার ঘুম ভাঙাতে ইচ্ছে করছে,

তোমার পাশে শুয়ে পড়তেও ইচ্ছে করছে কখনও

কিন্তু, তোমার মতো ঘুম আসছে না নীলমাধব !

অলংকরণঃ দেবানন্দ মুখোপাধ্যায় 


৩টি মন্তব্য:

  1. খুব ভালো কবিতা । ধন্যবাদ আপনাকে।
    একেবারে বাস্তব বোধের কথা ।
    সুব্রত পণ্ডিত

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর লাগল
    অতনু চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন