শারদোৎসব ১৪৩৩ঃ কবিতা - রামকুমার আচার্য

শহর নগর শারদোৎসব ১৪৩৩

জোৎস্না ফোটাবে 

রামকুমার আচার্য 


কত রকমের জট পাকিয়ে বসি আমরা 

জমি জট 

পৈতের জট 

কথায় জট 

প্রেমে জট 

বিয়েতে জট 

সম্পর্কে জট 

ইত্যাদি ইত্যাদি 


সব জটই খোলে জোটে 


তোমার আমার জট লেগে আছে বহুকাল 

আচমকা একটা রাত ঢুকে পড়ল বেডরুমে 


তোমার কৌশলগত অবস্থান 

আর আমার একটা খোলা বারান্দা 


জ্যোৎস্না ফোটাবে সাদা ফুল

চিত্রকরঃ দেবানন্দ মুখোপাধ্যায় 

২টি মন্তব্য: