শারদীয়া 'রাঢ় নবচেতনা'র আনুষ্ঠানিক প্রকাশ
শহর নগর প্রতিবেদন, বাঁকুড়া, ১০ অক্টোবরঃ মহালয়ার পূণ্য লগ্নে 'রাঢ় নবচেতনা' পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হলো। এদিন সকালে বাঁকুড়া রাঢ় একাডেমি সভাগৃহে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পত্রিকার মোড়ক উন্মোচন পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অমিতাভ চট্টরাজ, বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংবাদিক প্রণব হাজরা, রাঢ় আকাদেমির সম্পাদক গৌতম মুখার্জি, অধ্যাপক অরবিন্দ চট্টোপাধ্যায়, গ্রামীন লেখক সমবায় সমিতির সম্পাদক অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, অধ্যাপক ডঃ গৌতম কুমার মন্ডল, প্রকাশক ও সাংবাদিক শঙ্কর দত্ত এবং প্রাবন্ধিক ডঃ সুদীপ্ত পোড়েল প্রমুখ। বাঁকুড়া জেলা ও জেলার বাইরে থেকে শতাধিক কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, সাংবাদিক সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সংগীতের পর লিটল ম্যাগাজিনের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন বিশিষ্টজনেরা। বাঁকুড়াকে নিয়ে যে সব গবেষণামূলক কাজ হচ্ছে তার গুরুত্ব সম্পর্কে বলেন অধ্যাপক অরবিন্দ চট্টোপাধ্যায়। বক্তব্য রাখেন প্রণব হাজরা, সুদীপ্ত পোড়েল, সহ আরও অনেকেই। লিটল ম্যাগাজিনের সমস্যা সম্ভবনা, লেখক পাঠক অনুপাতিক হারে সমতা নেই বলে আলোচনায় উঠে আসে।
দীর্ঘ ২৭ বছর ধরে রাঢ নবচেতনার পত্রিকার লড়াই ও এর ইতিহাস তুলে ধরেন সম্পাদক অতনু চট্টোপাধ্যায়। তিনি তাঁর বক্তব্যে । আগামীদিনে তাঁর পত্রিকাটি একটি গবেষণার বিষয় হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। বরাবরের মতোই এবারও প্রবন্ধ, গল্প ও কবিতায় সমৃদ্ধ একটি মূল্যবান পত্রিকা পাঠককূলর হাতে তুলে দেওয়া হলো। আকর্ষণীয় প্রচ্ছদ এঁকেছেন সোমসুন্দর বিশ্বাস যা রাঢ় নবচেতনার ঐতিহ্যকে বহন করে।
এছাড়াও এদিনের অনুষ্ঠানে প্রকাশিত হলো হীরালাল ঘোষ সম্পাদিত 'রূপান্তর', পত্রিকা মাপ্মি দাসের কাব্যগ্রন্থ 'নিভৃত মনের গহীনে' ও প্রদীপ কুমার ব্যানার্জী'র উপন্যাস 'শেষ কোথায়'।জমজমাট অনুষ্ঠানটির সমাপ্তি হলো মধাহ্নভোজের পর।
আজকের অনুষ্ঠানের বিশেষ পাওয়া অশীতিপর কবি সাহিত্যিক অনিলবরণ ব্যানার্জির কন্ঠে সঙ্গীত পরিবেশন। এছাড়াও শ্রী মহাদেব অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন বিশিষ্ট কবি আতঙ্কভঞ্জন পরামানিক।
প্রতিবেদকঃ গৌরী শঙ্কর সিনহা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন