সকালেই দুঃসংবাদ, প্রয়াত নানা পাটেকর
শহর নগর প্রতিবেদনঃ আজ ভোর ৫.২০ মিনিটে প্রয়াত হলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর। সূত্রের খবর গোয়ায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র থেকে দেশের সাংস্কৃতিক মহল।
১৯৭৮ সালে মারাঠি চলচ্চিত্র 'মিমাগামান'-এ অভিনয়ের মাধ্যমে রূপোলি পর্দায় আত্মপ্রকাশ এই কিংবদন্তি অভিনেতার। 'পারিন্দা', 'অগ্নিসাক্ষী', 'ক্রান্তিবীর' চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে তিনটি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। 'অঙ্গার', 'পারিন্দা', 'ক্রান্তিবীর', 'অপহরণ' ছবিতে অভিনয়ের জন্য চারটি ফিল্মফেয়ার পুরস্কার রয়েছে প্রয়াত অভিনেতার ঝুলিতে। 'খামোশি দ্য মিউজিক্যাল' ছবিতে তাঁর অভিনয় স্মরণীয় হয়ে আছে। ২০১৩ সালে নানা পাটেকরকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়।
১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় তিনি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে নিয়ন্ত্রণ রেখায় কাটিয়েছিলেন। তাঁকে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা দেওয়া হয়।


বিনম্র শ্রদ্ধা জানাই।
উত্তরমুছুনশ্রদ্ধা জানাই।ঐ কন্ঠ চিরকালের জন্য স্তব্ধ হয়ে গেল।স্বরক্ষেপণে মাধুর্যতার সাথে সাথে অভিনয় কথা মানুষ চিরকাল মনে রাখবে
উত্তরমুছুনঅতনূ চট্টোপাধ্যায়