জলীয়
অবশেষে কথাগুলো রূপ থেকে অরূপে
আবেগ থেকে অনাবেগে
অবিশ্বাস থেকে বিশ্বাসে -----
গাছের ডাল থেকে ঝরে পড়ছে অশ্রু
আকাশের অশ্রুর সাথে মিশে
বন্যায় ভেসে আসে অজস্র মানুষের কান্না
সব হারানোর সব কিছু মিশে যায়
মাটি ছাড়া জীবনের গতি নেই
গতি হীন জাঢ্য হয় না জীবন স্রোত ছাড়া
স্রোত নিয়ে আসে জল
জলের এক নাম জীবন
অন্য পিঠ দেখতে লবণাক্ত লাগে
সব-- সবকিছু
ছবি ঋণঃ দ্য ওয়াল

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন