মায়াজাল
গঙ্গাধর সরকার
আস্ফালন নিয়ে কথা বলা মুখোশ আর কোথায়,
সব মুখোশই আজ ক্লান্ত, পড়ে আছে অবহেলায়।
যাদের দেখি হাসিমুখে, চোখে মায়ার কাজল,
ভেতরে তাদের অন্য রূপ, বোনা এক মায়াজাল।
আলো নিভলে বোঝা যায়, কে আপন কে পর,
দিনের ভিড়ে হারিয়ে যায়, সত্যিকারের ঘর।
মিষ্টি কথার আড়ালে থাকে বিষের ধারালো ছুরি,
এই জাল ছিঁড়ে বেরোনোই, জীবনের বাহাদুরি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন