সংবাদঃ সাইবার প্রতারণার শিকার বাঁকুড়ার প্রবীণ নাগরিক, পুলিশের তৎপরতায় সাফল্য

 সাইবার প্রতারণাঃ নয় লক্ষ টাকা ফেরত পেলেন বাঁকুড়ার প্রবীণ ব্যবসায়ী 

শহর নগর প্রতিবেদন বাঁকুড়াঃ সাইবার প্রতারণার শিকার এক প্রবীণ ব্যবসায়ীকে বাঁকুড়া থানার পুলিশ নয় লক্ষ টাকা উদ্ধার করে ফেরত দিতে সক্ষম হলেন। জানা গেছে গত ১ সেপ্টেম্বর বিকেলে জেলার বিশেষ পরিচিত মুখ প্রবীণ ব্যবসায়ী বিষ্ণু বাজোরিয়ার মোবাইল ফোন হ্যাক হয়ে যায়। পরে ঐদিন বিকেলের মধ্যে তাঁর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন দফায় নয় লক্ষ টাকা হ্যাকাররা সরিয়ে নেয়। বিষ্ণু বাবু জানান পরদিন ২ সেপ্টেম্বর সাইবার থানায় জানানো হয়। তাঁদের পরামর্শ মোতাবেক ৩ সেপ্টেম্বর বাঁকুড়া থানায় একটি অভিযোগ জমা দেওয়া হয়। সাইবার প্রতারণার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ, সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর সমন্বয় এবং পুলিশের ধারাবাহিক প্রচেষ্টার ফলে প্রতারিত অর্থটি সুরক্ষিত করা সম্ভব হয় বলে জেলা পুলিশ দাবি করে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ২৮ সেপ্টেম্বর ঐ নয় লক্ষ টাকা প্রতারিত ব্যক্তির অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে বলে বাঁকুড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে। বিষ্ণু বাবু থানার আইসি সহ তদন্তকারী অফিসারদের ধন্যবাদ জানিয়েছেন । বাঁকুড়া পুলিশের পক্ষ থেকে এবিষয়ে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সাইবার প্রতারণার শিকার হলে অবিলম্বে রিপোর্ট করত বলা হয়েছে।

☎️ সাইবার ক্রাইম হেল্পলাইন: ১৯৩০

🌐অনলাইনে অভিযোগ করুন: https://www.cybercrime.gov.in

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন