এই সময়ের কবিতাঃ জাস্টিস চাই () ভজন দত্ত

 জাস্টিস চাই 

(ভারতবর্ষের ইতিহাসে বিরল থেকে বিরলতম ঘটনাটি ঘটে গেল রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের কলকাতা শহরে। রাজ্যের বিখ্যাত সরকারি হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক খুন ও ধর্ষনের এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পথে যখন নেমেছে গোটা দেশ, তখন ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টায় স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব চালালো একদল দুর্বৃত্ত। স্তম্ভিত সারা বিশ্ব। ঘটনার প্রতিবাদে শহর নগর ব্লগজিনের জন্য কলম ধরছেন কবি সাহিত্যিকরা । আজ কবি  ভজন দত্তর কবিতা। - সম্পাদক)


ভজন দত্ত

কেন তাকে নিয়ে লিখবো কবিতা! 

সে কে আমার মেয়ে, না আমার মা! 

আমার বোন, না কি আমার দেশমাতৃকা! 


অল আর ইক্যুয়েল! 

জাস্টিস ফর অল!

আমাদের বিবেক! 


যেখানে অসভ্যতা হার মানে , 

বর্বর-ও হায় হায় করে ওঠে,

যেখানে লক্ষ লক্ষ প্রতিবাদী কণ্ঠে 

আওয়াজ ওঠে ন্যায় বিচারের, 

যেখানে  বিচারদেবী 

অট্টহাসিতে কাঁপান  আকাশ। 

সেখানে তো প্রশ্ন জাগেই 

ঐ মেয়েটি আমাদের কে! 

আমাদের বিবেক! 


বিবেক-ধর্ষনের প্রতিবাদ করলে, 

আপনি দেশদ্রোহী, শয়তান। 

ক্ষমতার দম্ভে বলবান মহারাজ 

সতত বিবেক ধর্ষক । 

যারা প্রতিবাদী, 

তাদের দেগে দাও এই বলে, 

'ওরা কেউ মানুষ না, দেশদ্রোহী।!'

 

ভারত মায়ের বিবেকের বুকে দাঁড়িয়ে 

তারই ছিন্নভিন্ন শরীর থেকে 

অঙ্গ প্রত্যঙ্গ লোফালুফি করতে করতে

শাসক উন্মাদ নৃত্যে গগন ভরাচ্ছে,  

কেউ দেখছে না ভেবে 

আত্মপ্রসাদের গান গাইছো! 


ঐ গানে লক্ষ লক্ষ মানুষের ক্রোধ,  

প্রতিবাদ, চোখের জল নিষ্ফল হবে

ভেবেছো যদি, তবে ভুল ভেবেছো ! 

জেনে রাখো, উল্টোদিকে বয় না নদী...

----------

সঙ্গের ছবিঃ শিল্পী সরিৎ সাগর মহান্তি



১৩টি মন্তব্য:

  1. গঙ্গাধর সরকার২৩ আগস্ট, ২০২৪ এ ৭:৪৩ PM

    বিবেক বন্ধক দিয়ে জীবনকে উন্নত করবার চিন্তাকে এখনো ধরে রাখবে _ গাইতেই হবে _ পথে এবার নামো সাথি

    উত্তরমুছুন
  2. ভালো লেখা।না, উল্টোদিকে কখনই বইবে না নদী।

    উত্তরমুছুন
  3. প্রতিবাদের ভাষা এমনই হওয়া উচিৎ। খুব ভালো লেখা। " উল্টোদিকে বয় না নদী"

    উত্তরমুছুন
  4. চমৎকার প্রাসঙ্গিক ভাবনাঋদ্ধ প্রকাশ

    উত্তরমুছুন