জাস্টিস চাই
কেন তাকে নিয়ে লিখবো কবিতা!
সে কে আমার মেয়ে, না আমার মা!
আমার বোন, না কি আমার দেশমাতৃকা!
অল আর ইক্যুয়েল!
জাস্টিস ফর অল!
আমাদের বিবেক!
যেখানে অসভ্যতা হার মানে ,
বর্বর-ও হায় হায় করে ওঠে,
যেখানে লক্ষ লক্ষ প্রতিবাদী কণ্ঠে
আওয়াজ ওঠে ন্যায় বিচারের,
যেখানে বিচারদেবী
অট্টহাসিতে কাঁপান আকাশ।
সেখানে তো প্রশ্ন জাগেই
ঐ মেয়েটি আমাদের কে!
আমাদের বিবেক!
বিবেক-ধর্ষনের প্রতিবাদ করলে,
আপনি দেশদ্রোহী, শয়তান।
ক্ষমতার দম্ভে বলবান মহারাজ
সতত বিবেক ধর্ষক ।
যারা প্রতিবাদী,
তাদের দেগে দাও এই বলে,
'ওরা কেউ মানুষ না, দেশদ্রোহী।!'
ভারত মায়ের বিবেকের বুকে দাঁড়িয়ে
তারই ছিন্নভিন্ন শরীর থেকে
অঙ্গ প্রত্যঙ্গ লোফালুফি করতে করতে
শাসক উন্মাদ নৃত্যে গগন ভরাচ্ছে,
কেউ দেখছে না ভেবে
আত্মপ্রসাদের গান গাইছো!
ঐ গানে লক্ষ লক্ষ মানুষের ক্রোধ,
প্রতিবাদ, চোখের জল নিষ্ফল হবে
ভেবেছো যদি, তবে ভুল ভেবেছো !
জেনে রাখো, উল্টোদিকে বয় না নদী...
----------
সঙ্গের ছবিঃ শিল্পী সরিৎ সাগর মহান্তি

বিবেক বন্ধক দিয়ে জীবনকে উন্নত করবার চিন্তাকে এখনো ধরে রাখবে _ গাইতেই হবে _ পথে এবার নামো সাথি
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ 🙏।
মুছুনখুব ভালো
উত্তরমুছুনধন্যবাদ 🙏
মুছুনভালো লেখা।না, উল্টোদিকে কখনই বইবে না নদী।
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ 🌹।
মুছুনপ্রতিবাদের ভাষা এমনই হওয়া উচিৎ। খুব ভালো লেখা। " উল্টোদিকে বয় না নদী"
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ 🌹।
মুছুনমতামতের জন্য ধন্যবাদ 🌹।।
মুছুনCholuk protibad nijo nijo niyome
উত্তরমুছুনধন্যবাদ 🙏।
মুছুনচমৎকার প্রাসঙ্গিক ভাবনাঋদ্ধ প্রকাশ
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ 🙏।
মুছুন