বার্বি পুতুলের সাম্রাজ্যের শেষের দিন গোনা শুরু
শুভাশীষ পাইন
মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আপনার বার্বি ডল কালেকশনের মতো সাজানো সাম্রাজ্য আজ সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। ২০২৬-এর মধ্যবর্তী নির্বাচনে আপনার দল শুধু হারেনি, ইতিহাসের পাতায় এমনভাবে হেরেছে যা আমেরিকার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আপনি ভেবেছিলেন, আপনি অপরাজেয়। আপনি ভেবেছিলেন, ভারতের মতো একটি প্রাচীন সভ্যতার দেশকে আপনি আপনার ট্যারিফের চাবুক দিয়ে, আপনার ডিপ স্টেটের নোংরা খেলা দিয়ে নতজানু করে দেবেন। কিন্তু আজ আমেরিকার মানুষই আপনাকে বুঝিয়ে দিয়েছে, ক্ষমতা চিরস্থায়ী নয়।
আপনার পরাজয়ের কারণ অনুসন্ধান করতে গেলে প্রথমেই আসে আপনার অহংকার। আপনি আমেরিকায় বসবাসকারী নিরীহ ভারতীয়দের, যারা নিজেদের মেধা দিয়ে আমেরিকাকে সমৃদ্ধ করেছে, তাদের একটা অংশকে জোর করে ভারতে ফেরত পাঠিয়ে আপনি কি প্রমাণ করতে চেয়েছিলেন? আপনি প্রমাণ করতে চেয়েছিলেন যে আপনি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের শেষ প্রহরী। কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন, আমেরিকা আজ আর শুধু শ্বেতাঙ্গদের দেশ নয়। আর ভারত আজ আর ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকা দেশ নয়। ভারতের উপর ৫০ শতাংশ, ১০০ শতাংশ ট্যারিফ চাপিয়ে আপনি ভেবেছিলেন ভারতের অর্থনীতিকে আপনি ভেঙে দেবেন। কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন, ভারত আজ বিশ্বের সবচেয়ে স্থিতিশীল অর্থনীতি। আপনার ট্যারিফে ভারতের কিছুই হয়নি, উল্টে আমেরিকার সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে আপনার ইরান যুদ্ধের কারণে। আমেরিকার মানুষ তাই আপনাকে প্রত্যাখ্যান করেছে।
আপনার সবচেয়ে জঘন্য খেলাটা ছিল ভারতের অভ্যন্তরে। আপনি ডিপ স্টেটকে ব্যবহার করে, লক্ষ লক্ষ ডলার ফান্ডিং করে ভারতের তথাকথিত ককরোচ জনতা পার্টির মতো ভারত বিরোধী শক্তিগুলোকে মদত দিয়েছেন। আপনার উদ্দেশ্য ছিল একটাই, ভারতের স্থিতিশীলতাকে নষ্ট করা। মণিপুরকে আপনি জ্বালিয়েছেন, ভারতের উত্তর-পূর্বকে অশান্ত করার জন্য আপনার ডিপ স্টেট দিনের পর দিন টাকা ঢেলেছে। আপনি ভেবেছিলেন, ভারতকে ভিতর থেকে ভেঙে দিলে ভারত আপনার কাছে মাথা নত করবে। কিন্তু আপনি জানেন না, ভারতবর্ষ কোনো সাধারণ ভূখণ্ড নয়। এটা একটা সভ্যতা। এই সভ্যতা হাজার হাজার বছর ধরে বিদেশি আক্রমণ সহ্য করে টিকে আছে। আপনার মতো একজন ব্যবসায়ী, যে বার্বি ডল কালেকশনের মতো দেশ চালাতে চায়, সে এই সভ্যতাকে বুঝবে কি করে?
আজ টেক্সাসে আপনার হার, কানসাসে আপনার হার, সাউথ ক্যারোলাইনায় আপনার হার, ওহাইওতে আপনার হার, এগুলো শুধু কয়েকটা আসনের হার নয়। এটা আপনার নীতির হার। এটা আপনার ভারত বিরোধী নীতির হার। এটা আপনার ডিপ স্টেটের হার। আমেরিকার মানুষ আজ বুঝে গেছে, আপনি আমেরিকার জন্য কতটা বিপজ্জনক। আপনি আমেরিকাকে বিশ্বের কাছে একটা লুণ্ঠনকারী, একটা ভিখারি দেশে পরিণত করেছেন। আপনি যেভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগিয়ে তেল দখল করতে চেয়েছেন, যেভাবে ভারতকে অস্থির করতে চেয়েছেন, তার জবাব আজ ব্যালট বক্সে এসেছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন