এই সপ্তাহের কবিতাঃ কবিতার রাতদিন - শীতল বিশ্বাস

কবিতার রাতদিন       


শীতল বিশ্বাস 

সকাল হলো

যার যা কাজ শুরু হলো

কর্মক্ষম দিন সেজে নিলো সাজ

দুপুর হলো

সূর্য ঘাম মুছল ,

বিকেলের দিকে দেখলো ,

শ্লথ হলো সময়,


বিকেল হলো

পাখিরা,এবং কাজ 

তল্পি গুটোতে শুরু করলো

সন্ধ্যে হলো 

সূর্য পাটে বসার আগে 

কনে দেখার আলোয় 

দেখল সবাইকে 


রাত হলো

দিনের নামাবলী 

খুলে রাখলো কুলুঙ্গিতে

সময়,

ক্লান্তি ছড়িয়ে পড়ল

রাতের হৃদযে


রাতের জোনাকিরা 

আলোর আলপনায়

লিখে রাখবে

দিনের কড়চা



৬টি মন্তব্য: