বিরোধাভাস
সুব্রত পণ্ডিত
শাসক যে রঙেরই প্রজাপতি হোক
সে ফুলে বসে না
কাঁটাতারের সামনে আতঙ্ক স্থির
বিধিবদ্ধ সতর্কীকরণের সিগন্যাল জারি,
তবু বিকলাঙ্গ আর অন্ধের ভিড়
নৃশংস লাশ নিয়ে ক্যান্ডেল মার্চে
প্রজাপতিরা গান গায়, দখলে রাখে আধিপত্যবাদ
বোধের পৃষ্ঠায় অমোঘ নিয়তি
বসন্ত আসার আগেই ঝরে যায় কৃষ্ণচূড়া...
সানাই বাজে না
চিত্রকরঃ বিশ্বরূপ দত্ত

খুব ভালো লাগল।
উত্তরমুছুন"শাসক যে রঙের প্রজাপতি হোক
উত্তরমুছুনসে ফুলে বসে না।"
একটি বাক্যেই দেশের প্রেক্ষাপট বুঝতে কোনো অসুবিধা হয়না। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ মহাষ্টমী।
সুন্দর অভিব্যাক্তি ফুটে উঠেছে কবিতায়।মন ভরে যায়।
উত্তরমুছুনঅতনু চট্টোপাধ্যায়
ভালো লাগলো । সুব্রতর শ্রমের কদর করি অনেক অনেক দিন ধরে। ওর লেখা পড়ি ( গদ্য পদ্য) নিয়মিত।
উত্তরমুছুন