শারদোৎসব ১৪৩৩ঃ কবিতা () অনির্বাণ চট্টোপাধ্যায়, - যখন সব

শহর নগর শারদোৎসব ১৪৩৩

যখন সব

অনির্বাণ চট্টোপাধ্যায়


যখন সব শান্ত হয়ে যাবে

তোমার মনে পড়বে মানুষ হতে গেলে 

কী কী সহ্য করতে হয়

পালিয়ে যেতে নেই 

তখন আমি তোমার সঙ্গে কথা বলবো 


শরীরের একটা ঘরে থাকে মন

শরীর ছোঁয় অনেকেই 

তারা মন ছুঁতে পারে না 

শরীর আর মনের ঝগড়া চলে আসছে অনন্ত কাল

খুব কম মানুষ পারে এ ঝগড়া মেটাতে 

যখন আবার গাছে গাছে ফুল ফুটবে


শরতের আলো মেঘ ছায়া খেলা  করবে কাশবনে

তোমাকে বুঝিয়ে বলবো শরীর 

কোনও পাপ স্পর্শ করে না

স্পর্শ করে মন

মনের কাজকর্মের কি কৈফিয়ত আছে কোনও?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন