নান্দনিক মামণি ও প্রতারিত নদী
সোনাই চ্যাটার্জ্জী
ঐ দেখ! দু- চার মুঠো অ্যান্টিক বিচ্ছুরিত বিষ- কেমন অনর্গল?
নখে লেগে গেলেই মরে যাবি।
মায়াবী রাতের চাদরে কাদা মাটি বানানো তামাশা চলে
অপরূপ আগুনের উৎসব
আমার কোন এক জ্যোতিষ দাদা বলেছিল তোর বৃশ্চিক রাশি
সেই থেকেই অবিনাশী চাউনি
বসে বসে সারাৎসার খুঁজি-
দেখি কোন এক ফুল গোঁজা মামণি ছবি ছেড়েছে, অমনি ইচিং বিচিং আঙুল ঝলকানি...
আমার স্বপ্নভূমে দেখি কোন কাজল বক্ষের ট্যাটু সুরায় জীবন ডুবছে
আমি তখন প্রতারিত নদীবক্ষে
কামুক দৃষ্টিতে রসললিতা পাঠ করি।
চিত্রকরঃ বিশ্বরূপ দত্ত

ভালোই লিখেছেন।তবে সাধারণের উপযোগী মনে হল না।আরো একটু সরলীকরন হলে ভালো লাগত।
উত্তরমুছুনঅতনু চট্টোপাধ্যায়
কবিতা ভাবের বশে আসে অতনু বাবু, আপনার আরও বেশি করে কবিতা পাঠের প্রয়োজন আছে। আমি দুর্বল সবল পাঠকের কথা ভেবে লিখিনি, মনে যা এসেছে তাই লিখেছি।
উত্তরমুছুনএটা আমার অক্ষমতা।না জেনে বুঝে পাঠ প্রতিক্রিয়া দেওয়া উচিত।অযোগ্যব্যক্তি হয়ে নামী কবিদের কিছু বলা যায় না,এই বোধটা মাথায় ছিল না।এরজন্য কবির কাছে আন্তরিক দুঃখ প্রার্থনা জানাই।
উত্তরমুছুনঅতনো চট্টোপাধ্যায়
আপনি নমস্য লোক, এই অধমও আপনার কাছে ঋণী। তবে কোথায় কোন পরিস্থিতিতে আপনি কথাটি বলছেন সেটা তো বুঝতে হবে। আপনি আমার মন্তব্যটি ভালো করে পড়ে দেখবেন - কোনপ্রকার আঘাত করার বাসনা আমার নেই ; অদূর ভবিষ্যতেও থাকবে না। ভালো থাকুন 🙏❤️
উত্তরমুছুন