শহর নগর শারদোৎসব ১৪৩৩
প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা ও শারদোৎসবের দিনগুলিতে আমরাও থাকছি সাহিত্যের ডালি সাজিয়ে। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর সন্ধ্যায় শহর নগর ব্লগের বিশেষ সংখ্যা শারদোৎসব ১৪৩৩ এর প্রকাশনা শুরু হবে, চলবে ২১ অক্টোবর বিজয়া দশমীর দিন পর্যন্ত। বহুবর্ণ রঙিন চিত্র, কবিতা, গল্প সহ নানা ধরনের রচনায় সমৃদ্ধ এই বিশেষ সংখ্যার জন্য কলম ধরেছেন শহর নগরের প্রিয় সাহিত্যবন্ধুরা। এঁদের মধ্যে রয়েছেনঃ -
অমিয় কুমার সেনগুপ্ত, অতনু চট্টোপাধ্যায়, অনির্বাণ চট্টোপাধ্যায়, অশোক বন্দ্যোপাধ্যায়, আলোক মণ্ডল, কেতকী বাগচী, গঙ্গাধর সরকার, গৌতম চৌধুরী, চন্দন চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, তারাশঙ্কর চক্রবর্তী, দীপেন ঢাং, দেবানন্দ মুখোপাধ্যায়, ভজন দত্ত, মিনতি পাত্র, শ্রীমহাদেব , মেঘ মুখোপাধ্যায়, রামকুমার আচার্য, শীতল বিশ্বাস, শুভাশীষ পাইন, সুকুমার বন্দ্যোপাধ্যায়, সোনাই চ্যাটার্জি, স্বপন কুমার পাল ও সন্তোষ ভট্টাচার্য।
শ্রী শ্রী দুর্গা : চিত্রকর - বিশ্বরূপ দত্ত।
তালিকাটি অসম্পূর্ণ
চোখ রাখুন ঃ saharnagar.blogspot.com


*শহর নগর | Shohor Nogor - শারদীয়ার সাহিত্য পার্বণে আপনাকে আমন্ত্রণ*
উত্তরমুছুনশুভাশীষ পাইন*
শরৎ মানেই তো শুধু ঢাকের বাদ্যি আর কাশফুল নয়, শরৎ মানে নতুন লেখার গন্ধ, নতুন গল্পের জন্ম। আর সেই গন্ধটাই বছরের পর বছর ধরে বয়ে নিয়ে চলেছে আপনাদের সকলের প্রিয় ব্লগ - *শহর নগর | Shohor Nogor*।
শ্রীমান সন্তোষ ভট্টাচার্য মহাশয়ের যত্নশীল সম্পাদনায় এই ব্লগ আজ আর শুধু একটি ব্লগ নয়, এটি হয়ে উঠেছে বাংলার সাহিত্যপ্রেমীদের এক মিলনমেলা। এখানে লেখেন বাংলার খ্যাতনামা সব সাহিত্যিক, তাঁদের অসামান্য কলমে ফুটে ওঠে জীবনের নানা রং। ধারাবাহিক উপন্যাসের টানটান উত্তেজনা, ছোট গল্পের চমক, কবিতার নরম ছোঁয়া আর প্রবন্ধের গভীর চিন্তা - সব মিলিয়ে শহর নগর | Shohor Nogor এক মন মাতানো সাহিত্যের জগৎ।
আর সেই জগৎ এবার সাজছে শারদ সাজে।
মহাষষ্ঠীর বোধন থেকে বিজয়া দশমী পর্যন্ত টানা পাঁচ দিন ধরে প্রকাশিত হতে চলেছে *শহর নগর | Shohor Nogor - এর বিশেষ শারদীয়া পূজা সংখ্যা*। থাকছে নামী-দামী লেখকদের একগুচ্ছ নতুন লেখা, যা আপনার পূজোর আনন্দকে করে তুলবে আরও কয়েকগুণ বেশি রঙিন।
তাই এই পূজায় প্যান্ডেল হপিংয়ের ফাঁকে একটু সময় রাখুন সাহিত্যের জন্য। চোখ রাখুন শহর নগর | Shohor Nogor ব্লগে। পড়ুন, মন্তব্য করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন বাংলার এই সুস্থ সাহিত্য আন্দোলনকে।
শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসায়, আসুন সকলে মিলে মেতে উঠি গল্পে-কবিতায়।
ধন্যবাদ জানাই আপনাকে। এভাবেই শহর নগরের সঙ্গে থাকুন।
মুছুনদারুন প্রচ্ছদ দাদা।
উত্তরমুছুনপাঠ করার অপেক্ষায়।
চন্দন চৌধুরী।
আগাম শুভেচ্ছা।আসুন মাতি উৎসবে।শহর নগর সমৃদ্ধ হোক।
উত্তরমুছুনSital Biswas
উত্তরমুছুনঅনন্ত শুভেচ্ছা।
উত্তরমুছুনসকলের সক্রিয় অংশগ্রহনে এই পুজো পরিক্রমা চলুক।নিত্য নতুন আঙ্গিকে পরিপূর্ণ ভাবে বিকশিত হোক শহর নগর ব্লগ।আগাম শুভেচ্ছা থাকল,লেখক ও পাঠকদের প্রতি।
উত্তরমুছুনঅতনু চট্টোপাধ্যায়