উত্তর সম্পাদকীয়ঃ প্রশ্ন নয় উত্তর চাই () গৌতম চৌধুরী

প্রশ্ন নয় উত্তর চাই

ভারতবর্ষের ইতিহাসে বিরল থেকে বিরলতম ঘটনাটি ঘটে গেল রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের কলকাতা শহরে। রাজ্যের বিখ্যাত সরকারি হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক খুন ও ধর্ষনের এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পথে যখন নেমেছে গোটা দেশ, তখন ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টায় স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব চালালো একদল দুর্বৃত্ত। স্তম্ভিত সারা বিশ্ব। ঘটনার প্রতিবাদে শহর নগর ব্লগজিনের জন্য কলম ধরছেন কবি সাহিত্যিকর সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আজ উত্তর সম্পাদকীয়র জন্য কলম ধরেছেন  গৌতম চৌধুরী  - সম্পাদক)


গৌতম চৌধুরী

এ কোন সমাজ? প্রশ্ন করি বারবার নিজেকে! নির্বাক জনতার সমস্ত প্রতিবাদ জ্বলে পুড়ে মরে একটুকরো মোমবাতির শিখায়, ....এ কোন সমাজ যেখানে সবকিছু দেখেও জীবন্ত লাশ হয়ে বেচেঁ চে থাকা? প্রতিদিনের রাতের ঘুম কেড়ে নেয় নির্মম, বর্বরতার পৈশাচিক থাবা, .....এ কোন খেলা যেখানে নারীত্বের মৃত্যু হয় প্রতিদিনের অবিচার, নির্লজ্জতার অন্ধকারে! এ কোন বিভীষিকা এলো যেখানে বিষাক্ত দূষিত বাতাস বয়ে চলে সমাজের অলিন্দে অলিন্দে? নিরন্তর প্রশ্নে জর্জরিত মন, ক্ষতবিক্ষত আগামী ভবিষ্যৎ! এ কোন বাংলা! এখানে রামমোহন, বিবেকানন্দ বিদ্যাসাগর, নজরুল, রবীন্দ্রনাথের জন্ম? এ কোন সংস্কৃতি এলো যেখানে কঠিন প্রশ্নের সামনে দাঁড়াতে হচ্ছে গোটা সমাজকে প্রতি মহুূর্তে ! প্রশ্নটা কী জানেন? প্রশ্ন একটাই .... মেরুদণ্ডের দৃঢ়তা, মাথা তুলে দাঁড়ানোর অস্তিত্ব কী হারিয়ে গেল! সমাজের এ চিত্র তো জন্মের পর থেকে দেখিনি, তবে কী অভিব্যক্তি বিকৃত বিকলাঙ্গ হয়ে পথ চলছে ? হয়তো তাই! দেশের কথা তো ছেড়েই দিলাম, বাংলার সামাজিক মর্যাদা আজ বিশ্বের বুকে একরাশ লজ্জা, হতাশা নিয়ে হারাতে বসেছে ,.... ! প্রশ্ন সবার কাছেই! দিনের শেষে একবার অন্তত মনকে প্রশ্ন করবেন এভাবে কী বেচেঁ থাকা যায়? সবক্ষেত্রে মৌনতা, নীরবতা উত্তর নয়,.... যেখানে বিবক চেতনা কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় সেখানে উত্তরও হোক কঠিন থেকে কঠিনতম! তাই বলি অযথা প্রশ্ন করে লাভ নেই এবার সঠিক উত্তর দেওয়ার পালা সঠিক বিচারের নিরিখে ,..... এভাবে জীবন্ত লাশ হয়ে বেচেঁ থেকে কী লাভ? বিচারসভা তার চরম দৃষ্টান্ত স্থাপন করে এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করুন, যে ইতিহাসের পাতা উল্টালে প্রজন্মের পর প্রজন্ম ভয়ে কাঁপবে আর জঘন্যতম অপরাধ ঘটানো থেকে দূরে থাকবে। 

সঙ্গের ছবিঃ শিল্পী বিশ্বরূপ দত্ত 

২টি মন্তব্য:

  1. চরম বাস্তবের নিখুঁত প্রতিচ্ছবি।
    সত্যিই এমন অবাঞ্ছিত কুলাঙ্গার সমাজে আমরা ক্রমশ জীবন্ত লাশ হয়ে যাচ্ছি।

    উত্তরমুছুন