সুকুমার বন্দ্যোপাধ্যায়ের দুটি কবিতা
ভারতবর্ষের ইতিহাসে বিরল থেকে বিরলতম ঘটনাটি ঘটে গেল রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের কলকাতা শহরে। রাজ্যের বিখ্যাত সরকারি হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক খুন ও ধর্ষনের এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পথে যখন নেমেছে গোটা দেশ, তখন ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টায় স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব চালালো একদল দুর্বৃত্ত। স্তম্ভিত সারা বিশ্ব। ঘটনার প্রতিবাদে শহর নগর ব্লগজিনের জন্য কলম ধরছেন কবি সাহিত্যিকরা । আজ কবি সাংবাদিক সুকুমার বন্দ্যোপাধ্যায়ের দুটি কবিতা। - সম্পাদক)
একঘুন
মধ্য মেধায় ঘুন ধরেছে সময় যায় বয়ে -
আর কতকাল থাকবি শুয়ে অন্যায়'টা সয়ে ?
বেশ বুঝেছি, ঠিক বুঝেছি - শিরদাঁড়া'টা কবেই গেছে বেঁকে !
বিবেকটাকেও বিকিয়ে দিলি রাজনীতির ওই ঠেকে ।
দুই
শবাসনা
কত কাল, কত যুগ ধরে শবাসনা হয়ে থাকবি তুই ! একবার চোখ তুলে তাকিয়ে দ্যাখ -
নরাধমদের উন্মত্ত উল্লাস,
নগরীর বুকজুড়ে হাহাকার ।
ভূলুণ্ঠিত হয়ে চলেছে মাতৃ শক্তির সম্মান ।
ধর্ষকামী সমাজের শকুন ছিঁড়ে খায় নারী মাংস।
হে করাল বদনা মা আমার! আরও একবার খাঁড়া উঁচিয়ে নেমে আয় অশুভ শক্তি নাশে মর্তধামে ।
সঙ্গের ছবিঃ শিল্পী বিশ্বরূপ দত্ত

অতনু চট্টৌপাধ্যায়
উত্তরমুছুনভালো বলেছো,কিন্তু কজন বুঝছে?সমস্যাটা এখানেই।
ভালো।
উত্তরমুছুনভাষাহীনের ভাষার বেদনা
উত্তরমুছুনভালো লাগলো।
উত্তরমুছুন