ব্যতিক্রম
(ভারতবর্ষের ইতিহাসে বিরল থেকে বিরলতম ঘটনাটি ঘটে গেল রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের কলকাতা শহরে। রাজ্যের বিখ্যাত সরকারি হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক খুন ও ধর্ষনের এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পথে যখন নেমেছে গোটা দেশ, তখন ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টায় স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব চালালো একদল দুর্বৃত্ত। স্তম্ভিত সারা বিশ্ব। ঘটনার প্রতিবাদে শহর নগর ব্লগজিনের জন্য কলম ধরছেন কবি সাহিত্যিকরা । আজ কবি সর্বাণী পালের কবিতা। - সম্পাদক)সর্বাণী পাল
বিশ্বাস করো মেয়ে
তোমার পাশে পাশে
লক্ষ হাজার মানুষ পথ হাঁটছে
এই রাতের আলোয়
তোমার দুচোখ বেয়ে গড়িয়ে পড়া
রক্ত আমরা মুছিয়ে দিয়েছি
হাজার হাতে
তিলোত্তমা
তোমার সাথে আছি আমরা
বিশ্বাস করো
শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে
মিছিলে
মিছিলে
শপথের পথ ফুরোবে
না কোনোদিন
কোনোদিন
ফুরোবে না আমাদের ক্রোধ
মানুষের মাঝে
তুমি জেগে থাকবে
এক জ্বলন্ত শিখার মতো
ব্যতিক্রমী হয়ে।
সঙ্গের ছবিঃ শিল্পী শ্যামাপ্রসাদ সাঁতরা

খুব ভালো লাগলো। ব্যাতিক্রমী কবিতা।জ্বলন্ত শিখার মতো জেগে থাকে, জাগিয়ে রাখে।
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ 🌹।
মুছুনখুব ভালো।
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ 🙏।
মুছুনকোনদিন ফুরাবে না আমাদের ক্রোধ- এভাবেই জেগে থাক ক্ষোভ।সহমর্মিতার কবিতা।
উত্তরমুছুন