আমরা রাত দখল করব
অঞ্জু বসুমাতারী
এতদিন রাতের অন্ধকারের ভয়ে
আমরা লুকিয়ে ছিলাম
এতদিন খেঁকশিয়ালের ভয়ে
রাতে বেরতাম না
বেরলেও ত্রস্ত হয়ে
আজ আমরা রাতের দখল নেব
যখন রাত গভীর হবে
ঘড়িতে মধ্যরাত হতে চলবে
তখন রাতের দখল নেব আমরা
নিরাপত্তার শ্লোগান দিয়ে এগব আমরা
আলোতে মুখ দেখে দেখে হয়রান আমরা
ইচ্ছার রং প্রতিফলিত হয় না আয়নায়,
এখন আমরা অন্ধকারেই বেরব
যে অন্ধকারের সুযোগ নিয়ে
আমাদের ঢের শিকার করেছ
আমরা রুখে দাঁড়াব
আমরা ঝেড়ে ফেলেছি দুর্বলতাকে
লজ্জা ভয় সবকিছু খারিজ করেছি,
জ্বলন্ত অঙ্গারে হাতিয়ার গড়েছি
তোমাদের গলার মাপেই ,
খড়্গ হাতে মা কালীর মতো
আমরা বেরব অন্ধকারের বুক চিরে
দলবেঁধে নামব তোমাদের শিকারে
ভূত শেয়াল হায়না ভাম্পায়ার লম্পট
ছাড়ব না কাউকে
ধপধপে জামা পরা কালো মনের
মানুষেরা
তোমরাও হুঁশিয়ার
হুঁশিয়ার
রাত আমাদের দখলে
আঁধারের ভয় নেই
রাতের ডিউটির ডাক্তার-নার্সরা
ইউনিফর্মে মহিলা পুলিশেরা
কল সেন্টারের কর্মরত মেয়েরা
রেস্টুরেন্ট ফেরত পরিচায়িকেরা
ওদের দখলেই থাকবে রাত
আমাদের গলা কিভাবে চিপে ধরে দেখি
থাবা দিয়ে কিভাবে মাংস আঁচড়ে নেয়
দেখব আমরা
মেয়েরা রাত দখল করো
নারীরা জাগ্রত হও
রাত আমার রাত তোমার
কিছুতেই আর দখলদারি চলবে না
আমাদের দেহের।
নির্ভয়া কামদুনি তিলোত্তমা আরও কতজন
রাজধানীতে অথবা ভূমকা বাগমারা
উন্নাও হাথ্রাস মণিপুর ---
গ্রামে-গঞ্জ শহরে -নগরে
খাঁজে-খাঁজে নির্যাতিতা
আজ ঐক্যবদ্ধ প্রতিবাদে বিদীর্ণ রাতের বুক
পথের আঁধার যাবে সরে
অন্ধকারে আর আমরা ভয় পাই না
আমরা আর একা নই
রাত থাকবে আমাদের দখলে
আমরা নতুন করে লিখব রাত্রির গল্প
নরম বিছানা ছেড়ে বেরব মিছিলে
রক্ষকেরা যদি ভক্ষক হয়
আমরাই তুলে নেব বাঁচার হাতিয়ার।
সঙ্গের ছবিঃ শিল্পী দিব্যেন্দু কর্মকার
_________________
কবি পরিচিতিঃ
কবি অঞ্জলি, কবিতা লেখেন অঞ্জু বসুমাতারী নামে। বডো ভাষার কবি অঞ্জুর প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে। তারপর বেশ কয়েকটি বই বেরিণয়েছে। অঞ্জুর 'ফাসিনি ডৌলেং ওখাফর' (ফাঁসিকাঠে চাঁদ) নামের কবিতার বইটির অনেক কবিতা মানুষের মুখে মুখে ফেরে। ভারতের নানা ভাষায় অঞ্জুর কবিতা অনূদিত হয়েছে। সাহিত্য অকাদেমি, বডো সাহিত্যসভা সহ নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন। দীর্ঘ সময় পদার্থবিদ্যা পড়িয়েছেন কোকরাঝার কলেজে। নয়ের দশকের বডো আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
ভাল
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ 🙏
মুছুনসকালেই রামকুমার বাবুর পেজে পেয়েছিলম,পড়েছি তখনই। আবার পড়ালাম,' বাঁচার হাতিয়ার' তুলে নেওয়ার কবিতা।
উত্তরমুছুনধন্যবাদ কবিকে। 💐
উত্তরমুছুন