জার্মানিতে নেতাজি কন্যাকে লিগ্যাল এইড ফোরামের সংবর্ধনা
বিশেষ প্রতিনিধিঃ নেতাজি কন্যা অনিতা বসু পাফকে 'ভারত গৌরব সম্মান' প্রদান করা হলো। গত ১ জুলাই সন্ধ্যায় জার্মানির আউশবার্গে 'অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম' কর্তৃপক্ষ এই সম্মান তুলে দেন। পাশাপাশি বাংলার শাড়ি সহ নানান উপহার তুলে দেওয়া হয় নেতাজী কন্যার হাতে। এই সম্মান পেয়ে আপ্লূত নেতাজি কন্যা। তিনি অধ্যাপনার সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন। সূদুর ভারত তথা তাঁর পিতৃভূমি পশ্চিমবাংলা থেকে জার্মানিতে এসে তাঁকে সংবর্ধনা দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন । 'অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম'-এর সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি জানান -"যে নেতাজি সারা ভারত তথা আপামর বাঙালির কাছে দেশনায়ক, সেই নেতাজির মেয়েকে আমরা সম্মান জানাতে পেরে গর্বিত"। জানা গেছে, জুন মাসের শেষের থেকে চলতি জুলাই মাসের প্রথম দিনে ৮টি দেশের ভারতীয় দূতাবাসে নেতাজি সম্পর্কিত বই তুলে দেওয়া হয় এই সংগঠনের তরফে। ১৯৪২ সালে জার্মানিতে নেতাজি সুভাষ চন্দ্র বসু চার সপ্তাহ বয়সী অনিতা বসু পাফকে রেখে সাবমেরিন করে দেশ ছাড়েন। জানা গেছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমল থেকে জার্মানিতে বসবাসকারী নেতাজির পরিবারকে সাম্মানিক ভাতা দেওয়া হয় এবং এদেশে এলে রাস্ট্রীয় অতিথি হিসাবে সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, নেতাজি গবেষক জয়দীপ মুখার্জিকে সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলায় 'কুমুদ সাহিত্য রত্ন' সম্মান দেওয়া হয়েছিল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন