সংস্কৃতি সংবাদঃ সংকল্পের কবি প্রণাম

 সংকল্পের কবি প্রণাম ও স্বেচ্ছা রক্তদান কর্মসূচি 

শহর নগর প্রতিবেদন বাঁকুড়াঃ বুধবার বৈশাখের ২৫, ১৪৩১ মিশন গার্লস হাই স্কুল সংলগ্ন, মডার্ন স্কুলে ফুলে,চন্দনে, মালায়, প্রদীপের আলোয়,  ধুপের ধো়ঁয়ায়, গানে, কবিতায়, কথায়, নৃত্যে সংকল্প, বাঁকুড়া - প্রাণের ঠাকুরের ১৬৩ তম জন্মদিনে প্রণাম নিবেদন করলেন । শহরের বিশিষ্ট  চিত্রকর শ্রী মহাদেব ও স্বপন কর্মকার কবির ছবি এঁকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। 

     


সেই সঙ্গে আজকের দিনটিতেই সংকল্পের উদ্যোগে পালিত হল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।  সম্পাদক শ্যামলী দাস বললেন,   'মানুষের মাঝেই রবীন্দ্রনাথ  ঠাকুর বিরাজ করেন তাই  তাঁকে প্রণাম জানাতে গিয়ে মানুষের প্রয়োজন ভুলে থাকি কি করে!'  থ্যালাসেমিয়া আক্রান্ত  শিশুদের তীব্র রক্তের চাহিদা পূরণের উদ্যেশ্যে  অনুষ্ঠিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির। 

এদিন মোট ৩৭ জন রক্তদান করেন। ছিল সংকল্প পরিচালিত আলোর খোঁজের প্রান্তিক মায়েদের অপরিসীম আবেগ ও ভালোবাসা দিয়ে তৈরি হাতের কাজের "প্রদর্শনী ও বিপণি"।   প্রান্তিক পরিবারের মায়েদের স্বনির্ভরতার লক্ষ্যে, তাদের পরিশ্রম ও হাতে তৈরি সামগ্রী সামান্যতম অনুদানে সংগ্রহ করেন  দর্শক শ্রোতা ও অতিথিদের অনেকেই। 

সংকল্পের এই আয়োজনে সাথীদল রূপে অংশগ্রহণ করেন, আগামী ড্যান্স আকাদেমি , কবিতা কুটির ও নৃত্যধারা কলা কেন্দ্রের শিল্পরা। 


এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন  অধ্যাপক দেবব্রত দত্ত, ডাঃ অমিতাভ চট্টরাজ, ডাঃ জিতেন্দ্র নাথ ব্যানার্জি, পার্থ কুণ্ডু,  দ্বীপাণ্বিতা ব্যানার্জি, সন্তোষ ভট্টাচার্য, ভজন দত্ত, সৌমাভ ভট্টাচার্য, কৌশিক চক্রবর্তী, মিলন রায়, সৌম্য সিনহা, অনিন্দিতা ঘটক, স্নেহাশিস রায়, বনশ্রী চ্যাটার্জি, শ্রী মহাদেব, মুকুল মুখার্জি, শান্তনু চক্রবর্তী, সোমা মাইতি, লক্ষ্মী ভট্টাচার্য, রূপা সিংহ ঠাকুর,  রামকৃষ্ণ চন্দ, মানসী চন্দ, পারোমিতা দাস,অনন্যা চক্রবর্তী, তাপসী দে, তনুশ্রী গরাই, অরিজিৎ চৌধুরী,   ও আরো অনেকে। আবহসংগীতে ছিলেন শিল্পী নিখিল চৌধুরী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন