সংস্কৃতি সংবাদঃ জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের কবি প্রণাম

 জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের কবি প্রণাম

শহর নগর প্রতিবেদন বাঁকুড়াঃ ২৫শে বৈশাখ সন্ধ্যায় বাঁকুড়া জেলা  জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে  রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। স্কুলডাঙায় সংঘের হলঘরে অনুষ্ঠানের শুরুতেই  বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান করেন সংঘের সভাপতি ডাঃ অমিতাভ চট্টরাজ। সাধারণ সম্পাদক রবীন মণ্ডলের  স্বাগত ভাষনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সংগীত পরিবেশন করেন আশীষ পাত্র সঞ্চারী মজুমদার ,অস্মিতা পাল ,প্রনব দাস ,অর্চনা বসু , চন্দ্রিমা চক্রবর্তী,  ভূদেব কর  প্রলয় শীট প্রমুখ। গীটারে রবীন্দ্র সংগীতের মুর্ছনায় দর্শকদের মুগ্ধ করে শিশু শিল্পী সূর্যকান্ত দে। আবৃত্তি পরিবেশন করেন  বিশিষ্ট বাচিক শিল্পী পার্থসারথি কুণ্ডু, যশোবন্ত বসু অনিন্দিতা ঘটক, সুপর্ণা দাস  ও শিশু শিল্পী ঋষিতা পতি। রবীন্দ্র নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী অগ্ৰিমা ধীবর  ও সুপর্ণা দাস। কবিতা পাঠ করেন ডাঃ অমিতাভ চট্টরাজ ও দীপক ঘোষ। জেলায় দীর্ঘদিন যারা রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করছে তাদের মধ্যে অন্যতম এই সংস্থা ।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সহযোগী সম্পাদক সৌরভ বসু।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন