আজকের কবিতাঃ ভাষা প্রেম - সুব্রত পন্ডিত

 ভাষা প্রেম

(১৯ মে, শিলচর ভাষা শহিদদের স্মরণে) 

সুব্রত  পন্ডিত 

কেউ ভাসায় কথায়, কেউ বা গরম ভাষণে 

কেউ কেউ ভেসে যায় ভাষা প্রেমে... 


ভাষা আছে বলে, দুঃসাহসে প্রতিবাদ লিখি

গানের বর্মে জড়াই আহত জীবন। 


ভাষা আশ্রয়।  ভাষা অধিকার। 

মায়ের চরণতলে স্বস্তিতে যাপন। 


ভাষার জন্য যারা রক্ত ঝরায়

মুছে দ্যায় সাম্রাজ্যবাদী অভিশাপ 

তাদের কুর্নিশ। 


ভাষা তর্পণে শুদ্ধ হয় শোক ও বেদনা 

ভাষা যেন আদরের সন্তান সন্ততি  

চোখের আড়াল করতে পারি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন