মনের জানালা
গৌতম চৌধুরী
স্বপ্ন হাজার জমাট বাঁধে মনের আঙিনায়,
ঘুম হারিয়ে স্বপ্ন হারায় বিরহ বেদনায়....
কাব্য করে বলছি তোমায় জীবন তোমার মতন,
সামলে রেখো মনের ঘরে করো অনেক যতন....
জীবন খাতায় রেখো তুমি তোমার খুশীর দান,
নাইবা পেলে সোনা মানিক পাবে নিখাদ প্রাণ...
কিসের আশা কিসের ভাষা? মনের ঘরে দূষণ!
নিজস্বার্থে জীবন কাটাও একাকীত্বের রোদন....
মনের জানালা বন্ধ করে লাভ কি পেলে বলো?
উইপোকা ঐ দিচ্ছে উঁকি, মনের জানালা খোলো....
কৃপণ তুমি মনে ধনে কৃপণ তোমার শ্বাস,
তাই হয়তো তোমার নয়ন দেখে শুধুই অবিশ্বাস....
তুমি কিনছো জীবনসুখ মিথ্যে জীবন মেলায়,
আমি বাঁচি জীবনানন্দে মনের খুশী বিলাই।

ভালো
উত্তরমুছুন